দেশজুড়ে বিজয় দিবস পালন করলো বিসিএসআইআর

১৬ ডিসেম্বর, ২০২০ ১৬:৫২  
ঢাকাসহ দেশের সব কয়টি ক্যাম্পাসে পতাকা উড়িয়ে বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ঢাকাস্থ ক্যাম্পাসের ১৯৭১ স্মরণ বেদীতে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পন করেন বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ। এসময় জ্বালানী গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট পরিচালক মোঃ শাহ জামাল, খাদ্য বিজ্ঞান প্রযুক্তি ইনইস্টিটিউটের পরিচালক ড. মোঃ আব্দুস সাত্তার মিঞা, পিপিএন্ড পিডিসি পরিচালক রুপেশ চন্দ্র রয়, আইজিসিআরটি পরিচালক নাহিদ শারমিন উপস্থিত ছিলেন। একইসময়ে বিসিএসআইআর চট্টগ্রাম ক্যাম্পাসে স্থানীয় পরিচালক ড. মোহাম্মদ মোস্তফা, রাজশাহী ক্যাম্পাসে আঞ্চলিক পরিচালক ড. মোঃ ইব্রাহিম, জয়পুরহাট ক্যাম্পাসে সেখানকার পরিচালক ড. মোঃ নাজিম জামান এবং সাভারের নয়ারহাট ক্যাম্পাসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মধুসূদন সাহা জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়াও বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাদ জোহর ধানমন্ডিস্থ জামে মসজিদ ও পাইকপাড়া জামে মসজিদে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিসিএসআইআর -এর আঞ্চলিক গবেষণাগারসমূহে যথারীতি অনুরূপ অনুষ্ঠান উদযাপন করা হয়।